ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীর নতুনবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তারা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যবিরোধী আন্দোলনের জেরে ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক শূন্যতা দূর করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবিও জানান তারা।
ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান বলেন, “শিক্ষার্থীদের সড়ক থেকে সরে পাশে অবস্থান নিতে অনুরোধ করেছি যাতে যান চলাচল একেবারে বন্ধ না হয়। তারা জানিয়েছেন, কিছু সময় পর সরে যাবেন।”
এর আগে, গত ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউ-এর উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। পরে ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয় তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের ১৩ দফা যৌক্তিক দাবিকে দীর্ঘদিন উপেক্ষা করেছে প্রশাসন। এরই মধ্যে ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়—যার মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার এবং একজনকে সতর্কবার্তা দেওয়া হয়।
তবে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল