ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
স্লোগানে আজও উত্তাল নগর ভবন
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবন সংস্থাটির কর্মচারীরা টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। তাদের সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের অনুসারীরা নগরভবনে একত্রিত হয়েছে। তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রেখেছে।
এদিকে তারা শপখ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, ইত্যাদি স্লোগান দিয়ে যাচ্ছে। তাদের স্লোগানে উত্তাল পুরো নগরভবন।
সোমবার (২ জুন) সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে করে আজও বন্ধ আছে নগরভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসী’ ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাকপন্থিরা ভেতরের ফটকে অবস্থান নিয়ে নিয়মিত মিছিল করছেন।
তাদের এই আন্দোলনের কারণে গত ১৫ মে থেকে নগর ভবন থেকে নাগরিকদের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে হবে। নগরবাসী ইশরাক ভাইকেই মেয়র হিসেবে চায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়। অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিলের দাবি জানিয়ে ৩ মার্চ সেই বছর মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র হিসেবে নিশ্চিত করে।
তবে হাইকোর্টে দায়ের করা এক রিটের ফলে ১৪ মে থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠান থেকে বিরত থাকে। ওই রিট খারিজ করে দেয়ার পর ইশরাক সমর্থকরা ফের আন্দোলনে নামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)