ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপিও গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রোগীর চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ডাক্তার ও ফিজিওথেরাপিস্টকে পরস্পরের প্রতিপক্ষ হওয়ার মানসিকতা পরিহার করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘হৃদরোগ এবং স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, হৃদরোগ ও স্ট্রোক বর্তমানে মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ। এসব রোগের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, স্ট্রোকের পর অনেক রোগীর চলাফেরা, শরীরের ভারসাম্য, দৈনন্দিন কাজ সম্পাদন এবং স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত হয়। যথাযথ মূল্যায়নের মাধ্যমে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম রোগীকে তাঁর সক্ষমতা ফিরে পেতে সহায়তা করতে পারে। একইভাবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ ও পরিকল্পিত শারীরিক কার্যক্রম পুনর্বাসনের অংশ হতে পারে।
তবে শারীরিক ব্যায়াম বা ফিজিওথেরাপির ধরন ও মাত্রা সবার জন্য এক নয় উল্লেখ করে তিনি বলেন, রোগীর বয়স, শারীরিক অবস্থা ও রোগের ধরন বিবেচনা করে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা উচিত।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে হৃদরোগ ও স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম, ধূমপান পরিহার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। ‘ডাক্তারের কাজ ডাক্তার করবে, আপনাদের কাজ আপনারা করবেন। একজন আরেকজনের প্রতিপক্ষ হওয়ার মানসিকতা পরিহার করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হৃদরোগ ও স্ট্রোকের মতো জটিল রোগের ক্ষেত্রে প্রতিরোধের পাশাপাশি দ্রুত চিকিৎসা এবং পরবর্তী পুনর্বাসনের গুরুত্ব অপরিসীম। স্ট্রোকের পর একজন মানুষ তাঁর স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের সক্ষমতা হারাতে পারেন। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের প্রয়োজন হয়। প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে উপযুক্ত পুনর্বাসন রোগীর শারীরিক সক্ষমতা উন্নত করতে এবং দৈনন্দিন জীবনে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।
তিনি বলেন, নিয়মিত ও নিরাপদ শারীরিক কার্যকলাপ সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। শিশু, তরুণ ও বয়স্ক-সব বয়সী মানুষের মধ্যেই বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী সক্রিয় জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ফিজিওথেরাপিকে শুধু রোগ হওয়ার পরের চিকিৎসা হিসেবে দেখলে চলবে না। রোগীর প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে এর গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।
সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার নজরুল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন