ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২৫ মার্চের কালরাত স্মরণে ঢাবি অ্যালামনাইয়ের মোমবাতি প্রজ্বলন
নিজস্ব প্রতিবেদক: একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি এই সম্মান জানানো হয়।
বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর এই অধ্যায়টিকে স্মরণ করতে প্রদীপ হাতে উপস্থিত হন সংগঠনের সদস্যরা। মোমবাতির আলোয় শহীদদের আত্মত্যাগের মহিমা ফুটে ওঠে এবং নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমান মাইকেল এবং দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামি। এছাড়াও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে অংশ নেন অ্যাসোসিয়েশনের সদস্য মামুনুর রশিদ, মোঃ তহা, গোপাল চন্দ্র দেবনাথ, মোঃ আইয়ুব হোসেন, রেহানা পারভিন ও খাইরুন নেসা কাজলসহ আরও অনেকে।
উপস্থিত সদস্যরা বলেন, ২৫ মার্চের সেই বীভৎস গণহত্যা ও অপারেশন সার্চলাইটের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়া এবং শহীদদের ঋণ স্বীকার করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত মর্যাদার সাথে এই দিনটি পালন করে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর