ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভূমি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ভূমি অফিসের কাজের স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত এক জরুরি পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা সরাসরি সাধারণ মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সম্পৃক্ত। একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরির সুযোগ সৃষ্টি হয়, যা দায়িত্ব পালনের নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ কারণে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল খাতে নিয়মিত বদলি ও পদায়নের মাধ্যমে প্রশাসনিক ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও মোট কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় একই কর্মস্থলে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি করা হবে।
তবে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, সুনির্দিষ্ট অভিযোগ বা কর্মদক্ষতার ভিত্তিতে প্রচলিত বিধি-বিধান মেনে তিন বছর পূর্ণ হওয়ার আগেই যেকোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি করার সুযোগ রাখা হয়েছে।
পুরো বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাগিদ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর