ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
২৪ ঘণ্টায় হামে আরও ৩ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও ঢাকার শিশু রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৩৬১ শিশুর মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৩৫, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৮, খুলনায় ৩২ এবং রংপুরে ১৪ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও এক হাজার ২ শিশু এসেছে। এর মধ্যে ৯০৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তির সংখ্যাতেও ঢাকা বিভাগ এগিয়ে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২৯, সিলেটে ১১৫, চট্টগ্রামে ২৫৬, বরিশালে ৮৬, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৬০ এবং রংপুরে ৯ শিশু ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী হিসেবে মোট এক লাখ ২৬ হাজার ২৮৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে এক লাখ ২১ হাজার ৮৮০ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।
দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত