ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়
বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার ঢাকায় আসছেন। রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ তিনি বিশেষ লাইভ পারফরম্যান্স পরিবেশন করবেন।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে ছয় দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনী দিনে, ২০ জুলাই, মঞ্চে উঠবেন সঞ্জয় দেব।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই ফ্যান ফেস্টে ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক আয়োজন।
১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল।
সঞ্জয়ের বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব। তার পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশেই সংগীতের প্রতি তার ভালোবাসার সূচনা। পরে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ শুরু করেন।
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয় দেব। তার সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমান।
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করার পর এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)