ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
পারিশ্রমিক চাইতেই মারধর: কান্নাজড়িত ভিডিওতে যা বললেন অভিনেতা
বিনোদন ডেস্ক: বলিউডের পরিচিত মুখ সতেন্দ্র সোনি নতুন করে আলোচনায় এসেছেন একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। ২০২৪ সালের আলোচিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’-এ অভিনয় করে নজর কাড়া এই অভিনেতা অভিযোগ করেছেন, নতুন একটি ছবির শুটিং শেষ হওয়ার পর পারিশ্রমিক চাইলে পরিচালকের কাছ থেকে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা এক কান্নাজড়িত ভিডিও বার্তায় সতেন্দ্র সোনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি ছবির শুটিংয়ের জন্য তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। ছবিটির পরিচালক পুষ্পেন্দ্র সিং তাকে ৫০ হাজার রুপি সাইনিং অ্যামাউন্ট দিয়ে জানিয়েছিলেন, শুটিং শেষ হলে বাকি পারিশ্রমিক পরিশোধ করা হবে।
সতেন্দ্রর ভাষ্য অনুযায়ী, আট দিনের শুটিং শেষ হওয়ার পর তিনি পারিশ্রমিকের বাকি অর্থ চাইলে পরিচালক তাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন। এমনকি তাকে হোটেলেও আর না থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মারধরের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
অভিনেতার অভিযোগ, ঘটনার পর পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে তাদের পিছু নেন। পরে রাস্তার মধ্যেই তাকে মারধর করা হয়।
ভিডিও বার্তায় সতেন্দ্র বলেন, ‘আমরা তিনজন হাঁটছিলাম। তখন তারা গাড়ি নিয়ে আমাদের পিছু নেয়। আমাকে দেখে পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান রাস্তার মাঝখানেই মারধর শুরু করেন। শ্রীধর ভাইয়া আমাকে বাঁচাতে এগিয়ে এলে পরিচালক তাকেও মারধর করেন।’
তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পরিচালক পুষ্পেন্দ্র সিং প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ঘটনার পর নিজেকে নিরুপায় উল্লেখ করে সতেন্দ্র সোনি মধ্যপ্রদেশ থেকে মুম্বাই ফিরে যান। এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা