ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রেড লাইন ক্রস করার আগে সবার ভাবা উচিত: ফারুকী
বিনোদন ডেস্ক: বাংলাদেশে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে ‘মত তৈরির কারখানা’ বা বুদ্ধিজীবীদের একটি বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী বলেন, বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক উপায়ে ফ্যাসিবাদকে বৈধতা দেওয়ার অপরাধটিকে এখনো গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এই অপরাধকে অমীমাংসিত রেখে সামাজিক সমঝোতা বা ‘রিকনসিলিয়েশন’ করার চেষ্টা বিপদজনক। তিনি একে ‘অজগর সাপকে জড়িয়ে ধরে শুয়ে থাকা’র সঙ্গে তুলনা করেন।
নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়টি মোটেও স্বাভাবিক নয়। সমঝোতা প্রয়োজন থাকলেও তা অপরাধ স্বীকারের মাধ্যমেই শুরু হতে হবে। বিগত ১৬ বছরের শাসনব্যবস্থাকে পাশ কাটিয়ে যাওয়া বা জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখার সুযোগ নেই।
ফারুকীর মতে, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ এবং ২০২৪ দুটি বড় ‘রেড লাইন’ বা সীমারেখা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৭১ বাদ দিলে বাংলাদেশে ২৪-এর মতো এত বড় ঘটনা আর ঘটেনি। ফলে এই রেড লাইন ক্রস করার আগে সবার ভাবা উচিত।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত