ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম এখন কত?

২০২৫ অক্টোবর ২৬ ২১:৪৩:৫১

২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম এখন কত?

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় দরপতনের প্রভাবে দেশীয় বাজারেও স্বর্ণের দাম একবারে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমেছে। সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন হ্রাস দেখা যায়নি। তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার বেশি।

নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে এবং আজ রবিবারও (২৬ অক্টোবর) একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সোনার আজকের বাজারদর:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা

সোনার দামের পাশাপাশি রুপার দামও কমেছে। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা, যা আগে ছিল প্রতি ভরি ৬ হাজার ২০৫ টাকা। এর মানে রুপার দাম কমেছে ভরিতে ৭৩৫ টাকা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ... বিস্তারিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে নবগঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে (ডিসিইউ) একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে অনুষ্ঠিত... বিস্তারিত