ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
রংপুরের হত্যাকাণ্ড নিয়ে ‘পানি ঘোলা’ করার চেষ্টা হচ্ছে: দুলু
নিজস্ব প্রতিবেদক: রংপুরে দুই হিন্দু যুবকের হাতে হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘সংখ্যালঘু নির্যাতন’ হিসেবে প্রচার করে পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুলু বলেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশের জনগণ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাঁদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন এবং তাঁদের জমিজমা ও বাড়ি দখলের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলেও দাবি করেন দুলু।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তার সঙ্গে দেখভাল করেছে।
দুলু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে অবগত। তাঁদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে বাংলাদেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই।
দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাকর্মী এবং ফ্যাসিস্ট হাসিনার আত্মীয়-স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতে দেশে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হতো। এসব প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বাইরে বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালেন্স করা হয়েছে। এখন আর এসব চলবে না। সরকারি টাকা যে আত্মসাৎ করবে, তাকে জেলে পাঠানো হবে।
নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুইপ দুলু বলেন, নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না। নাটোরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন