ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রযুক্তিনির্ভর নজরদারিতে চলছে বগুড়ার ভোটগ্রহণ: সিইসি
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন এম এম নাসির উদ্দিন। তিনি জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকার প্রবণতা দেখা যায়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছেন ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, নির্বাচনকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। অতীতের নির্বাচনের মতো এবারও যাতে একটি গ্রহণযোগ্য ও মানসম্মত নির্বাচন সম্পন্ন করা যায়, সে বিষয়েই কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
দুটি আসনে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টা থেকে এবং বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হয়। ওই নির্বাচনে দুটি আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, তফসিল ঘোষণার পর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়, যেখানে এখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার। এখানে মোট ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। নিরাপত্তায় সেনাবাহিনীর ২৫০ সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
অন্যদিকে শেরপুর-৩ আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্র, ৭৫১টি ভোটকক্ষ এবং ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার রয়েছেন। এখানে সেনাবাহিনীর ১৪০ সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্বে রয়েছেন, পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন।
নির্বাচন কমিশনের তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন। কমিশনের নিজস্ব ও স্থানীয় পর্যবেক্ষকরাও সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছেন, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- জেনে নিন ঈদুল আযহার নামাজের নিয়ম