ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
বিগ ব্যাশ খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
স্পোর্টস ডেস্ক: বিগ ব্যাশ খেলতে কেঅস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার লক্ষ্যেই নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। তবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। এ জন্য এখন থেকে এনজেডসির সঙ্গে তাঁর আংশিক চুক্তি থাকবে।
নতুন চুক্তির আওতায় নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার বাধ্যবাধকতা থাকছে না চ্যাপম্যানের। ফলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও নিজের সুবিধামতো অংশ নেওয়ার সুযোগ পাবেন তিনি।
আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিবিএলকে সামনে রেখেই মূলত চ্যাপম্যানের এই সিদ্ধান্ত। নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমের সঙ্গে একই সময়ে বিবিএল অনুষ্ঠিত হওয়ায় পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তিতে থাকলে টুর্নামেন্টটিতে তাঁর খেলা কঠিন হয়ে পড়ত। আংশিক চুক্তির মাধ্যমে সেই বাধা দূর হয়েছে।
এর আগে ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টও একই ধরনের চুক্তির আওতায় এসেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি স্বাধীনতা পেতেই তাঁরা পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে নিউজিল্যান্ডের জাতীয় দলের প্রতি চ্যাপম্যানের দায়বদ্ধতায় কোনো পরিবর্তন আসছে না। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজে কিউইদের হয়ে মাঠে নামার কথা রয়েছে তাঁর। আসন্ন সিরিজটি নিয়ে নিজের আশাবাদও জানিয়েছেন এই অলরাউন্ডার। পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দেওয়ায় এনজেডসির তালিকায় একটি জায়গা খালি হয়। সেই শূন্যস্থান পূরণে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
ফিশারকে দলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন। তাঁর মতে, সামনে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। দীর্ঘ ও কঠিন এই সিরিজগুলোতে দলের ভারসাম্য ধরে রাখতে এবং পেস আক্রমণের গভীরতা বাড়াতে ফিশারের মতো গতিময় বোলারের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)