ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

রানীর শয়নকক্ষের ৫০০ বছরের পুরোনো ফুটবল থাকবে ব্রাজিল ম্যাচে

২০২৬ জুন ১৯ ২০:৪২:০১

রানীর শয়নকক্ষের ৫০০ বছরের পুরোনো ফুটবল থাকবে ব্রাজিল ম্যাচে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে প্রায় ৫০০ বছরের পুরোনো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুটবলটি। ঐতিহাসিক এই বলটি দীর্ঘদিন ধরে স্কটল্যান্ডের স্টার্লিং শহরের স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে সংরক্ষিত ছিল।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, বলটি প্রথম পাওয়া যায় স্টার্লিং দুর্গের রানীর শয়নকক্ষে। ওক কাঠের প্যানেলিংয়ের আড়াল এবং ছাদের কাঠামোর মধ্যে আটকে থাকা অবস্থায় এটি আবিষ্কৃত হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, চামড়ার তৈরি এই ফুটবলটি ১৫৪০ থেকে ১৫৭০ সালের মধ্যে তৈরি।

এখন আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে এই ঐতিহাসিক নিদর্শন। মায়ামির কোরাল গেবলস মিউজিয়ামে আয়োজিত ‘ডিপ্লোম্যাসি অ্যান্ড দ্য বিউটিফুল গেম: ফ্রম স্কটল্যান্ড টু ব্রাজিল টু হাইতি’ শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে এটি প্রদর্শিত হবে।

শুধু প্রদর্শনী নয়, আগামী ২৪ জুন ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও স্টেডিয়ামে রাখা থাকবে এই বলটি। ফলে প্রায় পাঁচ শতাব্দী পর প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ম্যাচের অভিজ্ঞতার অংশ হতে যাচ্ছে এই ঐতিহাসিক ফুটবল।

স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের পরিচালক ক্যারোলিন ম্যাথার্স এই সফরকে প্রতিষ্ঠানটির ইতিহাসে বিশেষ এক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে পুরোনো এই ফুটবল স্টার্লিংয়ের গর্ব, আর এটি এখন বিশ্বকাপের মতো বড় আসরের পাশে নিজের জায়গা করে নিচ্ছে—এটি অত্যন্ত আনন্দের বিষয়।

তিনি আরও জানান, ছোট একটি জাদুঘরেও বিশ্বমানের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে—এই বার্তাই বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পাচ্ছে তারা।

চামড়ার মোটা প্যানেল সেলাই করে তৈরি এই ফুটবলের ভেতরে ব্লাডার হিসেবে ব্যবহার করা হয়েছিল শুকরের মূত্রথলি। সেলাই শেষে বলটিকে উল্টে আরও মসৃণ ও বায়ুগতীয় আকার দেওয়া হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত এই ফুটবলটি স্কটল্যান্ডের ইতিহাসে সংরক্ষিত ২৫টি গুরুত্বপূর্ণ নিদর্শনের একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্মিথ মিউজিয়ামের ৪০ হাজারেরও বেশি সংগ্রহের মধ্যে এটিই সবচেয়ে আলোচিত প্রদর্শনী হিসেবে ধরা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত