ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, আলোচনায় মেগা ১২ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: অবকাঠামো, স্বাস্থ্য, পানিসম্পদ, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে মঙ্গলবার (৯ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ একনেক সভা।
সূত্র জানায়, একনেকের এ বৈঠকে মোট ৮ হাজার ১০৬ কোটি টাকা ব্যয়ের ১২টি প্রকল্প বিবেচনার জন্য তোলা হয়েছে। দেশের অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রণয়ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।
বৈঠকের অন্যতম আলোচিত প্রকল্প হলো চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমির ওপর চীনা অর্থনৈতিক জোন স্থাপন। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।
এছাড়া শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উপস্থাপন করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা।
এ ছাড়া আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)