ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষামন্ত্রীর পিএস পদ ছাড়লেন অধ্যাপক সোহেল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
একই সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ অনুযায়ী অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
পদত্যাগ প্রসঙ্গে ড. খান মইনুদ্দিন গণমাধ্যমকে বলেন, তিনি সকালে মন্ত্রীর একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাউশির শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার কারণেই তিনি পিএস পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।
এর আগে গত ১৩ এপ্রিল মাউশির অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক ছিলেন। মাউশির সাবেক ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করার পর বি এম আব্দুল হান্নান অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত