ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভেন্যু শ্রীলঙ্কা না হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না: আসিফ
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না বাংলাদেশ এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে চূড়ান্তভাবে পছন্দ করা হয়েছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর এ বিষয়ে বলেন, আইন, ক্রীড়া, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি যদি প্রস্তাবিত ভেন্যু শ্রীলঙ্কাকে অনুমোদন না দেয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না বলেও স্পষ্ট জানান তিনি।
তিনি আরও বলেন, খেলোয়াড়, মিডিয়া প্রতিনিধি ও দর্শকদের নিরাপত্তা বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণেই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে আসিফ আকবর শুধু বিশ্বকাপ ভেন্যু ইস্যুই নয়, আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। তিনি মোস্তাফিজুর রহমানের আইপিএল এনওসি প্রসঙ্গ, বিসিবিকে আইসিসির নিষেধাজ্ঞা ও রাজস্ব হারানোর গুঞ্জন, আইসিসির সঙ্গে চলমান চিঠি চালাচালি এবং বোর্ডের অভ্যন্তরীণ ঐক্যের বিষয়গুলো তুলে ধরেন।
এছাড়া দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নিজের ভাবনা জানান বিসিবি পরিচালক। বয়সভিত্তিক ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা, অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের গুরুত্ব, থিম সং ও সংগীতের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার পরিকল্পনার কথাও বলেন তিনি।
একইসঙ্গে ক্রিকেটের উন্নয়নে মিডিয়ার ভূমিকা, দীর্ঘমেয়াদি ক্রিকেট দর্শন এবং খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অবস্থানও ব্যাখ্যা করেন আসিফ আকবর। তার মতে, ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ক্রিকেটকে জাতীয় স্বার্থের জায়গা থেকেই পরিচালনা করা উচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি