ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
পঞ্চগড়ে দিনে রোদ রাতে শৈত্যপ্রবাহ; বিপর্যস্ত জনজীবন
ডুয়া নিউজ: হিমালয়ের কন্যা খ্যাত উত্তরের জেল পঞ্চগড়ে গত ৫ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তৃতীয় দফায় চলা এ শৈত্যপ্রবাহে দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা নমেলেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন এ অঞ্চলের মানুষ। তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় চার দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই হিমাঞ্চল পঞ্চগড়ে। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন মৃদু শৈত্যপ্রবাহ ছিল।
চলমান এই শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়রা বলেন, জেলায় দিন-রাত দুই রকম তাপমাত্রা অনুভব হচ্ছে। সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র কনকনে শীতে হাড় কাঁপতে থাকে। রাতে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে আসছে এমন মনে হয়। আবার ভোরেই ঝলমলে রোদ দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। সকাল ১০টার পর ভোরের শীতের প্রকোপ হারিয়ে যায়। বিকেল গড়াতেই শুরু হয় উত্তরের হিমেল বাতাস। সে বাতাসে ধীরে ধীরে বাড়তে থাকে শীতের মাত্রা।
দিনে রাতে দুই রকম তাপমাত্রার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে নেমেছে। গত ৫ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা