ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনার ভুত এখনও দেশে আছে: মজহার
ডুয়া নিউজ: শেখ হাসিনার ভুত এখনও দেশে আছে বলে মন্তব্য করেছেন দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার। তিনি বলেছেন, “আমরা গণঅভ্যুত্থান করলাম, জীবন দিলাম। কিন্তু আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। শেখ হাসিনার ভুত এখনও দেশে আছে। এ ভুতের নাম হলো সংবিধান।”
বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে ২৬তম সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা এবং সৈনিকেরা একসঙ্গে রাজপথে নেমে গণঅভ্যুথান সফল করেছেন। তার উদ্দেশ্যে একটা, সেটা দেশের ১৭ কিংবা ১৮ কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে এবং জয় করছে। বাংলাদেশ উঠে গেছে রাজপথে। আমরা যা করতে পেরেছি, এই উপমহাদেশে সেটা কেউ করতে পারেনি।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার ভুত কিন্তু আছে, এটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক উন্নতি। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ, আমেরিকার মতো জায়গায় পৌঁছাতে চাই। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আমাদের দেশে এসেছে, আমরা চাই এদেশে বিনিয়োগ হোক।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬