ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলার অভিযোগ
ডুয়া নিউজ: বাগেরহাটের রামপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খালিদ হাসান নোমানের উপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বড় কাটাখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এটি ঘটে।
এ ব্যাপারে খালিদ হাসান নোমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রধান শিক্ষকের আমন্ত্রণে একটি প্রতিনিধি দল বিদ্যালয়ে পৌঁছে, এডাফ কমিটি গঠনের উদ্দেশ্যে বৈঠক করতে যায়। এই সময় বিএনপি ও জামায়াতের সমন্বয়ে একটি কমিটি গঠন সংক্রান্ত আলোচনা চলছিল।
তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। আমি উল্লেখ করি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেউ কমিটিতে থাকতে পারবে না এবং কমিটি শুধুমাত্র বিএনপি, জামায়াত ও সুশীল সমাজের সমন্বয়ে গঠিত হবে। এর পরপরই সোহাগ আকন, শামীম এবং অজ্ঞাত ৩০-৪০ জন হামলা চালায়, আমাদের টানাহেঁচড়া করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা