ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে সরব শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ
ডুয়া নিউজ: নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেসবুকে সরব থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম হান্নান রহিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক।
তার বন্ধুরা জানান, গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন তিনি।
পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
হিযবুত তাহরীরের বিরোধিতা করে হান্নান তার ফেসবুকে লিখেন, ‘হিযবুত তাহরীর লীগ, হিযবুত তাহরীরকে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।’
কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা গেছে, ‘ভুল অভিযোগের ভিত্তিতে তাকে তুলে আনে র্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।
এই বিষয়ে র্যাব-১১ কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে হিজবুত তাহরীর সন্দেহে আটক করা হয়েছিল। ১০-১২ জনের একটা লিস্ট আছে; যাদের শিগগির মধ্যে আটক করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা