ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বিদায়বেলায় শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
ডুয়া ডেস্ক: এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় তিনি এ কথা জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম যে, এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা সম্ভব অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা যতটা সম্ভব দাবি মেটানোর চেষ্টা করব।"
তিনি আরও বলেন, "তবে ১৫-২০ বছরের বঞ্চনা এক-দুই বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়। এটা বোঝানো অনেক কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দেওয়া একটি ন্যায্য দাবি কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য দূর করা সম্ভব? তবে শুরুটা করতে হবে, সেই শুরুটা আমরা করে যাচ্ছি।"
উপদেষ্টা জানান, "এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা—এগুলো আগামী বছরের বাজেট থেকে কিছু বাড়ানোর চেষ্টা করা হবে।" তবে কতটা বাড়ানো হবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন, এ বছর এবং আগামী বছরের বাজেটে এর জন্য প্রভিশন রাখা হবে।
এছাড়া তিনি বলেন, "শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে, যার কিছুটা এ বছরই প্রস্তুত করা হয়েছে এবং আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ড টেকসই করতে কয়েকটি বাজেট প্রয়োজন। ভবিষ্যতে তিন-চারটি বাজেটের মধ্যে আশা করি এই সমস্যার সমাধান হবে।"
অবসর এবং কল্যাণ ফান্ড সম্পর্কে তিনি বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ দাবি। তবে শিক্ষকেরা সংঘবদ্ধ নন এবং কখনও রাস্তায় নামেননি। কিন্তু আমি মনে করেছিলাম, তাদের এই দাবি সবচেয়ে আগে মেটানো উচিত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা