ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আনন্দে ঢাকা ছাড়ছেন প্রাথমিকের সেই শিক্ষকেরা
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হওয়ায় উল্লাসিত নিয়োগপ্রত্যাশীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিজ নিজ জেলায় ফিরে যাচ্ছেন।
সোমবার (৩ মার্চ) দুপুরে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করেছে এবং তাদের এক মাসের মধ্যে যোগদান করতে নির্দেশ দিয়েছে।
রায়ের পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিক্ষক তালুকদার পিয়াস বলেন, “আমাদের নিয়োগ দেওয়ার দাবি যে ন্যায়সংগত ছিল তা আবারও প্রমাণিত হয়েছে। এখন আর আন্দোলন নয়, আমরা আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে যাচ্ছি।”
আরেক শিক্ষক ফাহাদ জানান, “মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক কখনোই আপনাদের সাহায্য ভুলবে না। আপনাদের অবদান অনেক বেশি, স্যালুট মিডিয়া ভাইদের।”
গত ৩১ অক্টোবর তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচিত করে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। ২০২৩ সালের ১৪ জুন এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তবে ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করেন হাইকোর্ট এবং মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের নির্দেশ দেন। এরপর থেকেই নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
৩০ চাকরিপ্রার্থী একটি রিট আবেদন করলে ১৯ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ এ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দেয়। এর ফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। গত ৬ ফেব্রুয়ারি সেই রুলের ওপর রায় ঘোষণা করা হয়।
নিয়োগ বাতিলের রায় ঘোষণার পর ৭ ফেব্রুয়ারি দুপুরে নিয়োগ প্রার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা একাধিকবার শাহবাগ মোড় অবরোধ করে এবং জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা