×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

এসএসসি পুনর্নিরীক্ষণের ফলে গ্রেড পরিবর্তন ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৩:১৪:১২

এসএসসি পুনর্নিরীক্ষণের ফলে গ্রেড পরিবর্তন ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণের পর নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব আবেদনকারীর মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি স্ক্রিপ্ট পুনর্নিরীক্ষণ করা হয়। এতে গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।

এ ছাড়া ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন তুলনামূলকভাবে উচ্চ পাসের হার থাকার পর টানা দুই বছর এসএসসির ফলাফলে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এবার শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক ০৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি। ফলে পাসের হার কমে যাওয়াকে ঘিরে আলোচনা তৈরি হয়। এর প্রভাব পড়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদনেও।

ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফলাফল দেখা যাবে। এজন্য আবেদনকারীদেরhttps://rescrutiny.eduboardresults.gov.bdওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এরপর সেখান থেকেই পুনর্নিরীক্ষণের ফল সংগ্রহ করা যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত