×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

২০২৬ সেপ্টেম্বর ১০ ১২:৫৩:০৬

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী মোট প্রায় ১৩ লাখ আবেদন করেছেন। এর মধ্যে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজারের বেশি। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।

এবার পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এত দিন শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন তুলনামূলকভাবে উচ্চ পাসের হার থাকার পর টানা দুই বছর এসএসসির ফলাফলে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এবার শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি। ফলে পাসের হার কমে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হয় এবং এর প্রভাব পড়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদনেও।

ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। শিক্ষা বোর্ড সূত্র জানায়, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন করেছেন। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়ে।

ফল জানবেন যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল আবেদনকারীরা তিনভাবে জানতে পারবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হয়েছে।

এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফলাফল জানা যাবে। এজন্য আবেদনকারীদেরhttps://rescrutiny.eduboardresults.gov.bdওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত