ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নতুন করে বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিন শিক্ষকরা নতুন করে বদলির আবেদন করার সুযোগ পাবেন। এরপর দ্রুত সময়ের মধ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বদলি করবে সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির আবেদন শেষ হওয়ার পর নতুন করে আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই। ফলে ১৩ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়ার পরই ওই সপ্তাহের মধ্যে শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে। বদলি হওয়ার জন্য তারা ১০ দিন সময় পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘বদলি আবেদনগ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিনদিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।’
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে অসংখ্য প্রতিষ্ঠানপ্রধান ভুল তথ্য দিয়েছেন। এতে বদলির আবেদনে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষকদের। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষকদের ক্ষোভের বিষয়টি মাউশির কর্মকর্তারাও অনুধাবন করেছেন। তাঁরা বলছেন, বদলির আবেদনে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তার ৯৫ শতাংশই প্রতিষ্ঠানপ্রধানদের কারণে হয়েছে। শূন্য পদ না থাকলেও পদ ফাঁকা দেখানো হয়েছে। আবার পদ ফাঁকা থাকলেও তথ্য দেওয়া হয়নি।
কর্মকর্তাদের মতে, প্রতিষ্ঠানপ্রধানদের বারবার নির্ভুলভাবে তথ্য দেওয়ার তাগাদা দেওয়া হলেও তাঁরা ভুল করেছেন। এসব ভুলের কারণে প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মত তাঁদের।
জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক