×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ-ভোলা রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৯:৩৬:৩৪

নারায়ণগঞ্জ-ভোলা রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কাচপুর থেকে ভোলার ইলিশা রুটে ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ভোলা ও দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, বিআইডব্লিউটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ফেরি সার্ভিস চালুর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ভোলা ও দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত