ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
গুপ্তবাহিনী নিয়ে ছাত্রদলকে সজাগ থাকার নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলের আশ্রয়-প্রশ্রয় পেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে টার্গেট করে অশালীন উক্তি ও গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত নয় দিনের বইমেলার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রীর দাবি, এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে।
পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দল ডিসেম্বরে এক দফার আন্দোলনের ডাক দিচ্ছে। গুপ্তবাহিনী যে সাহস দেখিয়ে কথা বলছে, ফ্যাসিবাদী শক্তিও এতটা সাহস দেখাতে পারেনি।
এ সময় অতীতের হিসাব-নিকাশ করে গুপ্তবাহিনীর বিষয়ে ছাত্রদলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে যারা অশালীন ভাষা ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন