ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
গণহত্যার বিচার না হওয়ায় বাঁধনের ওপর হামলা: নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক: গণহত্যার বিচার না করা এবং সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর কারণেই অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত না করে তাদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই আজ ইতালির ভেনিসে জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।’
তিনি আরও লেখেন, ‘বিচারহীনতা ও আপসের রাজনীতি বন্ধ করুন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
এর আগে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তাকারীদের ‘বাঙালি ভাই’ না বলে ‘খুনিদের দালাল’ হিসেবে উল্লেখ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘যারা আপনাকে (বাঁধন) আক্রমণ করেছে তাদের আপনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।’
এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন