×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

শফিকুর রহমানের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১১:৪০:১৬

শফিকুর রহমানের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সর্ববৃহৎ দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া তাঁর সংস্থার মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগ চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন, বিশেষ করে তাঁদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম বৈঠকে তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। আগামীতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের আহ্বানে আরও কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহ্বান জানান। বৈঠকে আমীরে জামায়াত নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহায়তারও আশ্বাস দেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।

ইমামুল

ট্যাগ: ভাইস চেয়ারম্যান ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্ম সরকারি প্রজ্ঞাপন বৌদ্ধ ধর্ম Bangladesh Government ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দীপেন দেওয়ান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নতুন ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ড গঠন ধর্ম বিষয়ক মন্ত্রী ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিষ্টান ধর্ম ট্রাস্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান নতুন ট্রাস্টি ট্রাস্টিদের মেয়াদ তিন বছরের মেয়াদ নিপুন রায় চৌধুরী সুবর্না সিকদার তপন চন্দ্র মজুমদার আন্না মিন্জ মাধবী মার্মা জন গমেজ সাচিং প্রু অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া Ministry of Religious Affairs Religious Welfare Trust Hindu Religious Welfare Trust Christian Religious Welfare Trust Buddhist Religious Welfare Trust Trustee Board

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত