ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
তিন ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নতুন বোর্ড গঠন
নিজস্ব প্রতিবেদক: হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করে।
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড, ২৯ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড এবং ১৮ নভেম্বর বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল। একই সঙ্গে ওই তিন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও মনোনীত সব সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিপুন রায় চৌধুরী ও সুবর্না সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্য হিসেবে।
এ ছাড়া তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে, নারায়ণ চন্দ্র সরকার, রাজীব ধর তমাল, পার্থ পাল চৌধুরী, দোলন ধর, জনি দেব, মনোরঞ্জন সিংহ, স্বপন কুমার ভট্টাচার্য, তাপসী দত্ত, শুভ্র শংকর প্রসাদ, মন্টি রানী সরকার, স্বপন কুমার দাস, সত্যানন্দ দত্ত, রুপক সিংহ, সঞ্জয় গুপ্ত, মন্টু চন্দ্র বৈদ্য, সুদীপ রঞ্জন সেন ও অতীন দত্ত চৌধুরী।
খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
আন্না মিন্জ ও মাধবী মার্মাকে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্য হিসেবে।
জন গমেজকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পিউস কস্তা, কুইনটেন রিবেরো, মৃগেন হাগিদক, পাস্টর আনোয়ার হোসেন, রীতা রোজলীন কস্তা, নরেন্দ্রনাথ টুডু ও জ্যাকসন পিউরীফিকেশন।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্য হিসেবে।
অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুশীল চন্দ্র বড়ুয়া, মাসাথোয়াই মারমা, বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সুভাষ চন্দ্র চাকমা, পার্থ প্রতিম বড়ুয়া (অপু), জনাব মং হ্লা চিং ও মিং সোমাউ।
মেয়াদ তিন বছর
তিনটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিরা ছাড়া অন্যান্য ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে তিন বছর পার হলেও তাঁদের স্থলে সরকার নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টি বা ট্রাস্টিদের পরিবর্তন কিংবা পদ শূন্য ঘোষণা করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন