ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
গাজী নজরুলের এমপি পদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধীদলীয় নেতার অনুরোধে তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকলেও কোনো কমিটিতে তাঁকে রাখা যাবে না।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতার অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বুঝেছি বিরোধীদলীয় নেতা কারও সদস্যপদ বাতিলের পক্ষে নন। কেউ অনৈতিক কাজ করলে তাঁকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে সংবিধান অনুযায়ী তাঁর সংসদ সদস্যপদ যায় না।’
তিনি আরও বলেন, ‘৭০ আর্টিকেল অনুসারে-সেই সংসদ সদস্য যদি দলের বিপক্ষে ভোট দেন অথবা ভোটদানে বিরত থাকেন; তাহলে তাঁর আসন শূন্য হবে। অথবা তিনি যদি নিজ থেকে দল থেকে পদত্যাগ করেন তাহলে। যেহেতু তিনি দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, সুতরাং বৈধ এটাই, তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকল। যদি বিরোধী দল রাষ্ট্রপতির নির্বাচনের সময় তাঁর অনুপস্থিতিটা কাউন্ট করে ৭০ আর্টিকেল অনুসারে চিঠি না দেয়; তাহলে তাঁর সদস্যপদ বহাল থাকল। আমরা তাহলে বুঝে নিলাম সদস্যপদ বহাল থাকল। কিন্তু কমিটিতে বহাল রাখা যাবে না।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা যদি চান, তাঁর দলের প্রতীক নিয়ে নির্বাচিত কোনো সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোটদানে বিরত ছিলেন-সেই পরিপ্রেক্ষিতে তিনি ৭০ আর্টিকেল অনুসারে সংসদে তাঁর আসন শূন্যের জন্য চিঠি দিতে পারেন। তিনি যদি চিঠি না দেন, তাহলে এমন কোনো বিধি নেই তাঁর সংসদ সদস্যপদ শূন্য হওয়ার ক্ষেত্রে। বিরোধীদলীয় নেতার সম্মানার্থে আমরা সংসদের এই কমিটি থেকে তাঁর নাম বাদ দিয়ে দেব। আমরা আর তাঁর সম্পর্কে চর্চা করব না।’
এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, ‘আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সংসদে থাকলে আমার কিছু কথা বলতে হয়। আর আমি কিছু বললে, ওনার কিছু বলতে হয়-এটা স্বাভাবিক। ৭০ অনুচ্ছেদে বলা আছে-দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে। ভোটদানে বিরত থাকলে এই কথা বলা নেই, আমার জানা মতে। কাজেই এই ব্যাখ্যা এখানে প্রযোজ্য হবে না। তবে আমি ধন্যবাদ জানাই-আমি নৈতিক দিক থেকে যেটা ফিল করেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে সমর্থন করেছেন-এজন্য ওনাকে মোবারকবাদ।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি