×

ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের জন্য সংসদে দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৯:৩৫:০৭

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের জন্য সংসদে দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া প্রার্থনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ দোয়া করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা আমার জন্য এই সংসদে দাঁড়িয়ে মুনাজাত করেছেন। রব্বুল আলামিন আমাদের বিরোধীদলীয় নেতা, শ্বেত শুভ্র বুজুরগানে দ্বীন। তার হায়াতে তয়্যিবা আতা ফরমান। সবরে জামিল আতা ফরমান। আমি ওনার জন্য দোয়া করছি।’

এ বিষয়ে বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে জামায়াত আমির বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত