ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মানুষের জীবনে রিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখের মতো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ৪৮ হাজারের বেশি অটোরিকশা। এসব অটোরিকশার ব্যাটারি অবৈধভাবে চার্জ করায় সরকার বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল নিয়ে বিএনপির দলীয় সংসদ সদস্য রেহেনা আক্তার রানুর এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের দৈনন্দিন জীবনে এসব রিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এগুলো বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি করছে। বিশেষত, স্বাস্থ্যঝুঁকির মতো বিষয় রয়েছে।
তিনি বলেন, অটোরিকশার বিপুল চাহিদার বিপরীতে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজার ৩০০টি। অন্যদিকে, শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে সরকারের ধারণা। এর ফলে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সবদিক বিবেচনা করে নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে। শিগগির তা বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে সরকার বেশ কয়েকটি বিষয় বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে চালক নিয়ন্ত্রণ, রোড নির্ধারণ, পরিবেশ উপযোগী ব্যাটারি ও রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা।
তিনি বলেন, বিকল্প ও বেকারত্বের বিষয়টি মাথায় রেখে সবদিক বিবেচনা করে এ বিষয়ে নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে। অচিরেই তা বাস্তবায়ন করা হবে।
এর আগে বিষয়টি নিয়ে নোটিশ দেন রেহেনা আক্তার রানু। নোটিশে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে রাজধানীর সড়কে কিছুটা শৃঙ্খলাও ফিরেছে। বিশেষ করে বেশ কিছু এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক ক্যামেরা স্থাপনের পর সড়কে বেশ ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। লালবাতি অমান্য, লেন পরিবর্তন অথবা নির্ধারিত গতিসীমা লঙ্ঘনের মতো অনিয়ম বেশ কমে এসেছে।
তিনি বলেন, কিন্তু হতাশার কথা হলো, এর মধ্যেও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেপরোয়া চলাচল করছে। নম্বর প্লেট না থাকায় এসব রিকশা এআই ক্যামেরায় শনাক্ত হলেও জরিমানা করা সম্ভব হচ্ছে না।
নোটিশে রেহেনা আক্তার রানু বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে অটোরিকশা নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। এ ছাড়া অটোরিকশার কাঠামোগত ত্রুটি থাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবা দরকার। যদিও কিছুটা সাশ্রয়ী ও সহজেই পাওয়া যায় বলে অটোরিকশা অনেকের দৈনন্দিনের বাহন হয়ে উঠেছে।
রেহেনা আক্তার রানু বলেন, একটি বিষয় মনে রাখা জরুরি, অটোরিকশার কারণে দুর্ঘটনাও কম ঘটছে না। কাজেই এই বেপরোয়া বাহন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। অন্তত প্রধান সড়কগুলো থেকে এসব রিকশা সরাতে কঠোর পদক্ষেপ নিতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ