ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
যথাসময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক: যথাসময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সুসম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় ক্ষেত্র হলো পরিবেশগত সুরক্ষা, যা নিয়ে উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে।’
বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘পরিবেশমন্ত্রী কার্বন নিঃসরণ হ্রাসসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করেছেন। পরিবেশ সুরক্ষায় দুই দেশের মন্ত্রীদের মধ্যেই চমৎকার আন্তরিকতা ও বন্ধুত্ব রয়েছে, যা কাজকে আরও সহজ ও গতিশীল করবে।’
আসন্ন গ্লোবাল ক্লাইমেট সামিট (কপ) প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কপ সম্মেলনের প্রস্তুতি যথারীতি এগিয়ে চলছে। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রিত এবং তিনি এ বিষয়ে সম্পূর্ণ অবগত।’
পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত দৃঢ়। বাণিজ্য, রাজনীতি ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয় দেশের মধ্যে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর