×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৪:০১:১৭

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর যেমন বড় চাপ তৈরি করছে, তেমনি তা আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়াচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর হতে চলেছে। এখন আর কেবল সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নতুন করে পুনর্নির্ধারণ (রি-ফ্রেমিং) করা জরুরি।

আন্তর্জাতিক মহলের উদ্দেশে তিনি বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন চাপা না পড়ে। জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে বিষয়টি নজরে রাখতে হবে।

এ সময় সংকটটির স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতায় প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক রাডারে আরও জোরালোভাবে তুলে ধরার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত