×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদের বৈঠক

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৩:৩১:৫৯

ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা, মেহেদী হাসান এবং ড. নাফিজা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিএনসিসির কার্যক্রমের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জ্ঞান ও শৃঙ্খলার ভিত্তিতে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য বিএনসিসির সদস্যদের প্রতি আহ্বান জানান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত