×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মীরসরাইয়ে জামায়াতের গাড়িবহরকে লাল কার্ড দেখালেন ছাত্রদল নেতা

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৩:২০:২৭

মীরসরাইয়ে জামায়াতের গাড়িবহরকে লাল কার্ড দেখালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে মীরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে। মীরসরাই পৌর বিএনপি বলছে, এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মুহূর্তের মধ্যেই ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিশানের এমন পদক্ষেপের প্রশংসা করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে, এ নিয়ে সমালোচনা করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ বিষয়ে মীরসরাই পৌর বিএনপির সদস্যসচিব কামরুল হাসান লিটন বলেন, ‘আমাদের সরকারের মাত্র ৬ মাস হলো। কিছু সংকট পূর্বের সৃষ্টি করা, যা সামাল দিতে কিছুদিন সময় দেওয়া উচিত। অথচ ওরাও আমাদের অংশ ছিল একসময়। দেশে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে এটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি। আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত