×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দুদিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১২:৪৮:৪২

দুদিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং।

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। দুদিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত