ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাদামতলী ঘাট পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নৌপথের যাত্রীসেবা আরও কার্যকর করতে বাদামতলী ঘাটে অবস্থানরত যাত্রীবাহী জাহাজ ও ওয়াটারবাস দ্রুত সার্ভিসে আনার উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। পরিদর্শনকালে তিনি নৌযানগুলোর প্রয়োজনীয় মেরামতকাজ দ্রুত সম্পন্ন করে সার্ভিসে নিয়োজিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিসির বাদামতলী ঘাট শপিং কমপ্লেক্স এবং ঘাটে অবস্থানরত যাত্রীবাহী জাহাজ ও ওয়াটারবাস পরিদর্শন করেন চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। এ সময় তার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিসির ঢাকা ঘাট ও স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে চেয়ারম্যান বাদামতলী ঘাটে অবস্থানরত ওয়াটারবাস এবং যাত্রীবাহী জাহাজ ‘এমভি রূপসা’, ‘এমভি সুগন্ধা’ ও ‘এমভি মধুমতি’ ঘুরে দেখেন। এসব নৌযান অচিরেই সার্ভিসে নিয়োজিত করার পরামর্শ দেন তিনি। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় মেরামত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
এ ছাড়া বাদামতলী ঘাট শপিং কমপ্লেক্স পরিদর্শনের সময় বিভিন্ন অসুবিধা ও অসংগতি দেখতে পান বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে বাবুবাজার-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে বাদামতলী ও সদরঘাটের সংযোগ সড়কগুলোর পরিসর বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এ টি এম আব্দুল বারী ড্যানী।
বাদামতলী ঘাট ও আশপাশের এলাকার সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি নৌযানগুলো দ্রুত সার্ভিসে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি