ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি জমিতে, আহত ১
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি সড়কের পাশের জমিতে নেমে গেছে। এতে ফিরোজা নামে ওই বৃদ্ধা আহত হয়েছেন। আহত বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তাঁর গাড়িবহর গোপিনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গাড়ির সামনে ফিরোজা নামে ওই বৃদ্ধা পথচারী চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের জমিতে নেমে যায়।
এ সময় ফিরোজা আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানিয়েছেন, প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। গোপিনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
ওসি আরও জানান, বৃদ্ধা নারী আহত হলেও তাঁর অবস্থা গুরুতর নয়। প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সুস্থ আছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকার দিয়ে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি