ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুমোদনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন কাঠামো অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়।
আলোচনা শেষে অনুমোদিত নতুন পে-স্কেলে গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
ঘোষিত পে-স্কেল অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। পুরোনো পে-স্কেলে এ গ্রেডের মূল বেতন ১১ হাজার টাকা থেকে শুরু হতো। নতুন কাঠামোয় তা শুরু হবে ২৪ হাজার টাকা থেকে। চাকরির শেষ পর্যায়ে ইনক্রিমেন্ট যুক্ত হয়ে মূল বেতন সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত হওয়ার সুযোগ থাকবে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৮ সালে একজন সহকারী শিক্ষকের মোট বেতন-ভাতা ৪০ হাজার টাকা হবে। তবে পুরোনো শিক্ষকদের ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সব ধাপ বাস্তবায়িত হলে তাঁদের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বর্তমানে দশম গ্রেডে বেতন পান। পুরোনো কাঠামোয় চাকরির শুরুতে এ গ্রেডের মূল বেতন ছিল ১৬ হাজার টাকা। নতুন পে-স্কেলে তা বেড়ে ৩২ হাজার টাকা দিয়ে শুরু হবে। ইনক্রিমেন্টের মাধ্যমে সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হবে।
নতুন কাঠামো বাস্তবায়নের প্রথম ধাপে ৫০ শতাংশ বৃদ্ধি পেলে ১৬ হাজার টাকার মূল বেতন বেড়ে ২৪ হাজার টাকা হবে। দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ বৃদ্ধিতে আরও ৪ হাজার টাকা যোগ হয়ে মূল বেতন দাঁড়াবে ২৮ হাজার টাকা। তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা যুক্ত হলে মূল বেতন হবে ৩২ হাজার টাকা। ২০২৮ সালের জানুয়ারিতে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা যোগ হলে এ গ্রেডের একজন প্রধান শিক্ষকের প্রারম্ভিক বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হবে।
নতুন ও পুরোনো চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন-ভাতার হিসাবের পার্থক্য থাকবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয় এবং বাকি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য