ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে আয়োজিত এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম তরুণদের দেশের ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে সমাজে ভিন্নমতের মানুষের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে যুবসমাজকে মানবাধিকার ও গণতন্ত্র চর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অধ্যাপক আবদুস সালাম বলেন, প্রচলিত বিজ্ঞান গবেষণাগারের মতো সামাজিক বিজ্ঞান ও গণতন্ত্রের ক্ষেত্রেও গবেষণার মাধ্যমে নতুন ধারণা তৈরি করা প্রয়োজন। সে লক্ষ্যেই অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের মানবাধিকার ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ