ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর সহযোগিতায় স্বপ্ন পূরণের পথে ফাতেমা
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া মোছা. ফাতেমা খানম মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। তবে বিদেশে উচ্চশিক্ষার প্রাথমিক খরচ বহন করার সামর্থ্য না থাকায় তার স্বপ্ন পূরণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সরকারি সহায়তায় সেই সংকট কেটে যাওয়ার পথ তৈরি হয়েছে।
ফাতেমার মেডিকেল শিক্ষার পথ সুগম করতে এগিয়ে এসেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমার জন্য ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাতেমার হাতে অনুদানের টাকা তুলে দেন তারেক রহমান।
শুধু তাৎক্ষণিক এই সহায়তাই নয়, পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আশ্বাস ফাতেমার দীর্ঘদিনের স্বপ্নে নতুন ভরসা জুগিয়েছে। ফলে চিকিৎসক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুযোগ এখন তার সামনে আরও উন্মুক্ত হয়েছে।
ফাতেমা নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মো. লাভলু খানের মেয়ে। পড়াশোনায় বরাবরই মেধার পরিচয় দিয়ে এসেছেন তিনি। জিগরী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং পরে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৭ অর্জন করেন।
এই ফল ও নিজের স্বপ্নকে সামনে রেখে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ফাতেমা। চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার পর তার চিকিৎসক হওয়ার স্বপ্ন আরও বাস্তব রূপ নিতে শুরু করে।
সহায়তা পাওয়ার পর ফাতেমা জানান, মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার পরও অর্থের অভাবে যখন স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কায় ছিলেন, তখন এই সহযোগিতা তার জন্য অনেক বড় পাওয়া।
ফাতেমার স্বপ্নপূরণের এই পথে পাশে দাঁড়ানোর বিষয়টিকে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তার ভাষ্য, ‘ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন যেন শুধু অর্থের অভাবে থেমে না যায়, সেটিই তাদের লক্ষ্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই সহায়তা ফাতেমার মেডিকেল শিক্ষার পথ কিছুটা সহজ করবে।’ তিনি আশা করেন, ফাতেমা মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন দক্ষ চিকিৎসক হয়ে উঠবেন এবং একদিন দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ