ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক বা মেলামেশা করা হবে না বলে আবারও স্পষ্ট জানিয়েছে সৌদি আরব। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছিলেন, সৌদি আরব ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক শক্তির উন্নয়নে সহায়তা করবে। তবে ওয়াশিংটনের এই শর্ত শুরুতেই প্রত্যাখ্যান করেছে রিয়াদ।
একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা-সংক্রান্ত একটি নথি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন। তবে এর সঙ্গে একটি কঠিন শর্তও যুক্ত করা হয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন না করলে পারমাণবিক সহায়তার এই চুক্তি কোনোভাবেই বাস্তবায়িত হবে না।
এর আগে গত মাসে দুই দেশের শীর্ষ জ্বালানি মন্ত্রীদের মধ্যে এ বিষয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত সামনে আসার পর বিষয়টি নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে।
সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরাইলের বিষয়ে রিয়াদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই শর্ত পূরণ না হলে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন সম্ভব নয়।
সৌদি আরব আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সহায়তা নেওয়া দুই দেশের নিজস্ব বাণিজ্যিক ও কৌশলগত বিষয়। এর সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার শর্ত যুক্ত করা অনুচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?