ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে যেসব শর্ত
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।
এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত রোববার এক নির্দেশনা জারি করেছে এবং সংশ্লিষ্ট সকল প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষক শূন্য পদ না থাকায় অন্য উপজেলায় পদায়িত হয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃউপজেলা বদলির সুযোগ দেওয়া হবে। ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুসারে এসব শিক্ষককে নিজ উপজেলায় বদলি করা হবে।
২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন এবং ১ মার্চ সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আবেদনের শর্তাবলি:
১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ হিসেবে নির্বাচন করতে পারবেন। তবে একাধিক পছন্দ না থাকলে একজন শিক্ষক একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. যাচাইকারী কর্মকর্তা ২০২৩ সালের ২০ অক্টোবর জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও কাগজপত্র যাচাই করবেন।
৩. যাচাইকারী কর্মকর্তা পেশাদারিত্বের সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্র যাচাই করবেন। যাচাই করার পর পুনর্বিবেচনা বা আবেদন গ্রহণযোগ্য হবে না।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আবেদনকারীর পছন্দ অনুসারে বদলি হওয়ার কোনো নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচিত করা হবে। যার জন্য কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা