ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট কমাতে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার মানোন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাদান সম্প্রসারণের পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করতে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠন করা হবে। এর মাধ্যমে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে তাদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষক পুলে অন্তর্ভুক্ত হতে আগ্রহী যোগ্য শিক্ষক ও বিশেষজ্ঞদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট Job Title-এর ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে। এরপর User Account তৈরি করে Login-এর মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন Submit করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষক সংকট মোকাবিলার পাশাপাশি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের ধারাবাহিকতা ও শিক্ষার মান আরও উন্নত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)