ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তিকে পাচ্ছি: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, দুই যুগ ধরে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি অনুপযুক্ত ব্যক্তিরা দখল করে ছিলেন। তাঁদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর রাষ্ট্রপতি পদে সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল আরও লিখেছেন, শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তাঁর ভাষায়, মির্জা ফখরুল ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)