ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাবির বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যমুনা ব্লকে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করেছে হল প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আলী রেজার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আব্দুল্লাহ আল মাহফুজ বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হল প্রশাসনের নোটিশে বলা হয়েছে, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার পর বিষয়টি তদন্তে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ঘটনায় মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলার পরিপন্থী বলেও এতে উল্লেখ করা হয়।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ আগস্ট থেকে মাহফুজকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে যমুনা ব্লকে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল চলাকালে হলের ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে মাহফুজের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজ নীড়কে মারধর করেন এবং তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ওই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।
তদন্ত শেষে মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার এবং আবাসিক আসন বাতিল করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)