ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আমাজনও ট্রাম্প অভিষেক তহবিলে দিলো ১০ লাখ ডলার
ডুয়া ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে মেটা। এর পরবর্তীতে, একই তহবিলে ১০ লাখ ডলারের অনুদানের ঘোষণা দিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
এই অনুদানের খবর প্রথম প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের ২০১৭ সালের অভিষেকে অ্যামাজন ৫৭ হাজার ৭৪৬ ডলার অনুদান দিয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অ্যামাজন তাদের ‘প্রাইম ভিডিও’ প্ল্যাটফর্মে ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানটি স্ট্রিমিংয়ের মাধ্যমে ১০ লাখ ডলার দেবে বলে একটি সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করতে ফ্লোরিডার পাম বিচের রিসোর্ট ‘মার-এ-লাগো’তে যাচ্ছেন বেজোস। ধারণা করা হচ্ছে, গুগলের সিইও সুন্দার পিচাইওও ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে, গত মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
টেক জায়েন্ট এলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বেজোস একসময় রিপাবলিকানদের বিরুদ্ধে ছিলেন। এমনকি ওয়াশিংটন পোস্টের মালিকানা নিয়েও তিনি বিভিন্নভাবে উপহাসের শিকার হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে অনেকটাই উদ্দীপ্ত দেখা যাচ্ছে।
তিনি গত ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের জয়কে ‘অসাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন ও নির্ধারিত বিজয়’ বলে উল্লেখ করেছেন।
নিউ ইয়র্ক টাইমস-এর ‘ডিলবুক’ সম্মেলনে এসে বেজোস বলেছেন, “আমি প্রথমবারের চেয়ে ট্রাম্পকে এখন আরও শান্ত, আত্মবিশ্বাসী এবং স্থির মনে করছি।”
তিনি বলেন, “এটি আমার কাছে একটি খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি এখন ট্রাম্প নিয়ে আশাবাদী। প্রযুক্তি কোম্পানিগুলোর উপর নিয়মকানুন কমানোর ব্যাপারে ট্রাম্পের নিজস্ব ক্ষমতা রয়েছে।”
বেজোস আরও বলেন, “যদি আমি তাকে কোনোভাবে সাহায্য করতে পারি, তবে আমি তা করব। কারণ আমাদের দেশে নিয়মকানুন অনেক বেশিই রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ